,

২০১৯ অব্দি ম্যাথিউসই অধিনায়ক শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক : অ্যাঞ্জেলো ম্যাথিউসই ২০১৯ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের নেতৃত্বে থাকছেন। এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ও নির্বাচকেরা।

‘এখন ম্যাথিউসের অধিনায়কত্ব ধ্বংস করার সময় নয়। এখন আমাদের তাকে আরও শক্তিশালী করতে হবে।’ এভাবেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলংকার অধিনায়ক ম্যাথিউসকে নিয়ে উঠে সমালোচনার ঝড়। অনেকেই দাবি জানাতে শুরু করেন, নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হোক তাকে।

তবে সমালোচকদের সমালোচনায় কিন্তু বোর্ড কান দেয়নি। এক ঘোষণায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি থিলান্ডা সুমাথিপালা নিশ্চিত করেছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ম্যাথিউসই অধিনায়ক থাকবেন। সুমাথিপালা বলেন, ‘ম্যাথিউসেরও এই দায়িত্ব বুঝতে হবে এবং দল পুনর্গঠনে তার কাজ করা উচিৎ। দক্ষিণ আফ্রিকান পিচে টি২০ ও ওয়ানডেতে খেলোয়াড়রা মানিয়ে নিতে পারবে বলে আমি আশাবাদী।’

টেস্টের হতাশা ভুলে সীমিত ওভারের সিরিজে (তিনটি টি২০ ও পাঁচটি ওয়ানডে) ঘুরে দাঁড়াতে চোখ রাখছে লঙ্কানরা। শুক্রবার (২০ জানুয়ারি) প্রথম টি২০-তে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের