,

৬৩ বলে ২ রান করে রেকর্ডে কামরুলও!

news-image

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে যে বাংলাদেশি খেলোয়াড়দের ধৈর্য্যের অভাব তা আরেকবার টের পেল ক্রিকেট দুনিয়া। কিউদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনে শুরুর দিকে একপর্যায়ে ওভারে ৫ করে রান তুলছিল বাংলাদেশ। ভাষ্যকারদের কণ্ঠে ছিল বিস্ময়। বল ছাড়তে পারা কিংবা ঠেকানোও যে টেস্ট ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ দক্ষতা।

তবে আজ কামরুল ইসলাম যেন সব ‘অপবাদ’ ঘুচিয়ে দেওয়ার পণ করলেন। দশ নম্বরে ব্যাট করেও ইনিংসে চতুর্থ সর্বোচ্চ বল খেলেছেন—যে উইকেটে টিকে থাকার লড়াইয়ে প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদেরও ঘাম ঝরেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

শেষ পর্যন্ত ৬৩ বলে ২ রান করার এই ইনিংসটা কামরুল মনে রাখুন আর না-ই রাখুন, ক্রিকেট রেকর্ডে কিন্তু ঠিকই উঠে গেল। টেস্টে ৬০ কিংবা এর বেশি বল খেলে এর চেয়ে কম রান করেছেন মাত্র দুজন।

১৯৯৯ সালে অকল্যান্ড টেস্টে জিওফ অ্যালট ৭৭ বল খেলে ০ রানে আউট হয়েছিলেন। অ্যালট হয়তো রান করেননি, কিন্তু ফলোঅনের শঙ্কায় পড়া ​নিউজিল্যান্ডকে শেষ জুটিতে ৩২ রান এনে দিয়ে​ছিল তাঁর এই দৃঢ়তা। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমেও ১০১ মিনিট পার করে দিয়েছিলেন—এও কি কম কৃতিত্বের! নিউজিল্যান্ড সেবার ফলোঅনে পড়েও ম্যাচটা ড্র করতে পেরেছিল।

১৯৬৮ সালে গায়ানা টেস্টে ইংল্যান্ডের জন স্নোকেও নিতে হয়েছিল একই ভূমিকা। তাঁর দ্বিতীয় ইনিংসে ৬০ বলে খেলা ১ রানের ইনিংসটা বড় ভূমিকা রেখেছিল নাটকীয় ড্র হওয়া টেস্টটায়। জয়ের জন্য মাত্র একটা উইকেটই দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের।

এই দুজনের পরেই চলে গেলেন কামরুল, যদিও তাঁর এই ইনিংসের অবদান ম্যাচে কী ফল রাখছে, সেটা বলার উপায় নেই এখনই। অ্যালট, স্নো, কামরুল তিনজনই আউট হয়েছেন। তবে কলিন ক্রফট ৭৩ বল খেলে একবার ২ রানে অপরাজিত ছিলেন। ১৯৭৯ সালের ব্রিজবেন টেস্টে। মাত্র ২ রান করলেও সেবার শেষ উইকেটে জোয়েল গার্নারের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েছিলেন। রান না করলেও বল পার করে দেওয়ার এই তো মাহাত্ম্য।

টেস্টে সবচেয়ে বেশি বল খেলে সবচেয়ে কম রান করার ‘কৃতিত্ব’ কার? এমন তো রেকর্ড রাখা হয় না। তবে টেস্টের কোনো ইনিংসে কমপক্ষে ১০০ বল খেলেও এক অঙ্কে রান করেছেন মাত্র তিনজন। এঁদের মধ্যে জন মারে সর্বাগ্রে। ১৯৬২-৬৩-র অ্যাশেজে সিডনিতে ইংলিশ উইকেটকিপার ১০০ বল খেলে করেছিলেন ৩ রান।
এক সময় কিপারদের যে শুধু উইকেটকিপিংটা ভালোমতো জানলেই হতো, এই পরিসংখ্যান তারও সাক্ষী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে