,

সন্সরে আটকে গেল ‘ভয়ঙ্কর সুন্দর’

news-image

বিনোদন প্রতিবেদক : অনিমেষ আইচের চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’সেন্সরে আটকা পড়েছে। ১২ জানুয়ারি ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছিলো। সেই লক্ষে ছবিটি প্রদর্শিত হবার কথা ছিলো বৃহস্পতিবার। তবে কিছু কাগজ পত্রের ঝামেলার কারণে ছবিটির প্রদর্শনী আটকে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে এই সপ্তাহে আর ছাড়পত্র মিলছে না ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন।

একজন বিদেশি অভিনেতা এই ছবিতে অভিনয় করেছেন। সেই অভিনেতার কাগজপত্রের কিছু ঝামেলা থাকায় আটকে যায়। আবার সব কাগজ ঠিক করে জমা দিতে বলা হয়েছে ছবির নির্মাতাকে। সেগুলো হাতে এলেই প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শনীর পর মুক্তির অনুমতির বিষয়টি ভাবা হবে। থ্রিলারধর্মী ‘ভয়ংকর সুন্দর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও দেশের ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কিছুদিন আগে ছবির একটি টিজার প্রকাশ পায়।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। এতে ভাবনা ও পরমব্রত ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালেন শুভ্র প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের