,

ওবামা-মিশেলের প্রেমের গল্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ছেন সপরিবারে। একই দিন দুপুরে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর ওবামা ফিরে যাবেন সাধারণ জীবনে।

সাধারণ আফ্রিকান-আমেরিকান নাগরিক থেকে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট- এই দীর্ঘ পথচলায় ওবামা এক ইতিহাসের নাম। এই ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় ওবামা-মিশেলের দাম্পত্য জীবন। সংসারের ছোটখাটো ঝুটঝামেলা বাদ দিলে এই দম্পতি জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন। শত ব্যস্ততার মধ্যেও পরস্পরের প্রতি টান ছিল, ছিল প্রেম। দুজনের আবেগঘন মুহূর্তগুলোর কিছু কিছু ফ্রেমবন্দি হয়ে আছে। আসুন- ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক, তাদের প্রেমের গল্প।


পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় ২০১৬ সালের ৭ নভেম্বর ইন্ডিপেনডেন্স হলে ‘দি নাইট বিফোর’ সমাবেশের মঞ্চে ওবামাকে জড়িয়ে ধরেন মিশেল। পরে দুজনের মিথস্ক্রিয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়


হোয়াইট হাউস প্রাঙ্গণে কোনো এক আনন্দঘন মুহূর্তে ওবামা পরিবার। সুযোগ পেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন ওবামা


ছবিটি ২০১৬ সালের ১৮ অক্টোবর হোয়াইট হাউসের নর্থ পোর্টিকোয় তোলা। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ও তার স্ত্রী অ্যাগনেজ লানদিনিকে অভ্যর্থনা জানানোর আগে ওবামা ও মিশেলের চোখাচোখির এই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়


২০০৪ সালে সিনেটর পদে নির্বাচন করেন ওবামা। ফলাফল ঘোষণার দিন টেলিভিশনের সামনে অপেক্ষমাণ সপরিবারে ওবামা


পারলে ওবামার শরীরের সঙ্গেই যেন একাকার হয়ে যেতেন মিশেল। ২০১৫ সালে ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে ভিডিও ধারণের আগে দুজনকে এই রূপে দেখা যায়


১৮ অক্টোবর ১৯৯২ সালে বিয়ের দিন এভাবেই ফ্রেমবন্দি হন ওবামা ও মিশেল


২০১৬ সালে ২৮ মার্চ হোয়াইট হাউসের সাউথ লনে স্টার এগ রোল-এর সময় বন্যপ্রাণীদের আবাসস্থান সম্পর্কে পড়ার সময় কাল্পনিক ‘দৈত্য রূপ’ তৈরির চেষ্টা করেন ওবামা ও মিশেল


২০০৯ সালের ২০ জানুয়ারি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে ফ্রেইট লিফটে থাকা অবস্থায় স্টাফদের সামনে খুনসুটিতে মাতেন ওবামা দম্পতি


২০১০ সালের ১৫ আগস্ট পানামা সিটি বিচে বোটে ঘোরার সময় ওবামা-মিশেলের হাতস্পর্শের রোমান্টিক মুহূর্ত


২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর অভিষেক প্যারেডে ওবামা ও মিশেল


ছবিটি দুদিন আগে ১৭ জানুয়ারি মিশেলের জন্মদিন উপলক্ষে টুইট করেন ওবামা


২০০৮ সালে স্যান অ্যান্টোনিওতে যাওয়ার সময় বিমানে ওবামা-মিশেল


২০০৪ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের মঞ্চে মিশেলের গালে চুমু দেন ওবামা

২২ ফেব্রুয়ারি ২০০৯ সালে হোয়াইট হাউসের গভর্নরস বলরুমে সংগীতসন্ধ্যায় মিশেলের সঙ্গে নাচেন ওবামা


প্রথমবার শপথ নেওয়ার পর অভিষেক অনুষ্ঠান কক্ষে ওবামা-মিশেলের নাচ


২০১১ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের এক অনুষ্ঠানে ওবামা ফার্স্ট লেডির কানে ফিসফিসিয়ে কিছু একটা বলার পর তিনি হেসে কুটিকুটি হন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা