,

শেষ ম্যাচে মেয়েদের লজ্জার হার

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজ হাতছাড়া হয়েছিল আগের ম্যাচেই। পাঁচ ম্যাচ সিরিজে আগের তিন হার ও এক জয়ে সিরিজ খুঁইয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে প্রোটিয়া মেয়েদের মুখোমুখি হয় রুমানা আহমেদের দল।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায়। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সর্বনিম্ন রানের লজ্জা এড়ায় বাংলাদেশ।

আগে ব্যাট করাতে নাম বাংলাদেশের বিপর্যয় শুরু হয় ম্যাচের শুরু থেকেই। দলীয় ৭ রানের মাথায় ২ উইকেট হারিয়ে ফেলে দলটি। আর ৪০ রানে পৌছতেই নেই ৭ উইকেট। এ বিপর্যয় চলতে থাকে ইনিংসের শেষপর্যন্ত। ফলে ৩৬.৩ ওভারে ৬৮ রান তুলতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচে ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়া মেয়েরা।

ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বনিম্ন রানের রেকর্ডটি ৬০ রানের। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষেই মিরপুর শেরে-ই-বাংলায় এমন লজ্জার রেকর্ড গড়েছিল বাংলাদেশ। তবে আজ অল্পের জন্য তা থেকে রক্ষা পেয়েছে তারা।

বাংলাদেশের হয়ে আজ ব্যাট হাতে সর্বোচ্চ ১৩ রান করেন ওপেনার শারমিন সুলতানা। উইকেটরক্ষক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১০ রান। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছাড়াতে না পারায় মাত্র ৬৮ রানেই অলআউট হতে হয়েছে বাংলাদেশকে।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিন ক্রিস্টেন সর্বোচ্চ ৪টি উইকেট নেন। ৩ টি উইকেট পান মার্সিয়া লেটসোয়ালো। এছাড়া ২টি উইকেট নেন ইউলানি ফিউরি।

৬৯ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজলি লি ৩৭ রান করেন। ১৩ রানে অপরাজিত ছিলেন ট্রাওন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রুমানা আহমেদ ও সালমা খাতুন। বল হাতে এর আগে ৪ উইকেট নিয়ে বাংলাদেশ ইনিংসে ধস নামিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বোলার ওডিন ক্রিস্টেন। কক্সবাজারে আজ এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতেই। আর পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে আলো ছড়ানোয় সিরিজ সেরার পুরস্কর পান প্রোটিয়া ওপেনার লিজ লি।

আগের ম্যাচে ৯৪ রানে হারে রুমানা আহমেদ ও সালমা খাতুনরা। চলতি ওয়ানডে সিরিজে কেবল তৃতীয় ম্যাচটিতেই ১০ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া প্রথমটিতে প্রথমটিতে ৮৬ এবং দ্বিতীয়টিতে ১৭ রানে হারে টাইগ্রেসরা।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের সবগুলো ম্যাচই কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে