,

ইজতেমায় বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা, যুবক আটক

news-image

নিউজ ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমায় বোরকা পরে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আলী মুন্সী (২৭)। সে চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আটক ওই যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা পুলিশের।

পুলিশ ও মুসল্লিরা জানান, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশি নিবাসে বৃহস্পতিবার বিকেলে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পরে পুনরায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা করে।

বোরকা পরে ইজতেমা ময়দানে তাকে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লিদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লিরা নিশ্চিত হয় আটককৃত একজন পুরুষ। রাতে খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে আসে।

টঙ্গী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। সে পাগলের মতো আচরণ করছে ও কথা বলছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা