,

আরো দক্ষ ও সাশ্রয়ী এলইডি বাল্ব উদ্ভাবন

news-image

অনলাইন ডেস্ক : এলইডি বাল্ববিদ্যুৎ খরচ কমাতে এলইডি বাল্ব উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বিশ্বজুড়ে। এবারে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, তারা এমন ধরনের এলইডি বাল্ব উদ্ভাবন করেছেন যা আরও কম বিদ্যুৎ খরচ করবে। শুধু তাই নয়, তাদের উদ্ভাবিত বাল্বগুলো তৈরি করা যাবে আরও কম খরচে। এলইডি বাল্ব তৈরিতে নতুন ধরনের উপাদান ব্যবহারের মাধ্যমেই এটা করতে সক্ষম হয়েছেন তারা। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস এ খবর দিয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিষয়ক গবেষকরা উদ্ভাবন করেছেন নতুন এই এলইডি বাল্ব। এসব বাল্বে আলোর উৎস হিসেবে তারা ব্যবহার করেছেন পেরোভস্কাইটস নামক ক্রিস্টালাইন এক ধরনের পদার্থ। আর তাতেই এসব এলইডি বাল্ব হয়ে উঠেছে আরও বেশি বিদ্যুৎসাশ্রয়ী। পাশাপাশি এর উৎপাদন খরচও যেমন কমেছে, তেমনি বেড়েছে স্থায়িত্ব। ন্যাচার ফটোনিকস জার্নালে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণার তথ্য।এই উদ্ভাবনের প্রধান গবেষক ব্যারি র্যাান্ড তাদের নতুন উদ্ভাবিত প্রযুক্তি প্রসঙ্গে বলেন, ‘আমাদের ব্যবহৃত নতুন পদ্ধতিতে পেরোভস্কাইটস ন্যানোপার্টিকেলগুলো নিজেরাই পুনর্বিন্যস্ত হয়ে অত্যন্ত পাতলা ফিল্মের স্তর তৈরি করে। এটা ফ্যাব্রিকেশন পদ্ধতিতে একটি অগ্রগতি। এতে করে এলইডির প্রচলিত প্রযুক্তির একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে পেরোভস্কাইটস এলইডি ব্যবহারের পথ সুগম হয়েছে।’

ব্যারি র্যানন্ড ও তার গবেষক দল মূলত বর্তমানে এলইডি বাল্ব তৈরিতে ব্যবহৃত গ্যালিয়াম নাইট্রাইড ও অন্যান্য পদার্থের সাশ্রয়ী বিকল্প হিসেবে পেরোভস্কাইটস ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন। এটা ব্যবহার করে এলইডি বাল্বকে আরও সাশ্রয়ী করে তোলা সম্ভব হলে এলইডি বাল্বের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাবে। এটা একদিকে যেমন বিদ্যুতের খরচ ব্যাপকভাবে কমাতে সক্ষম হবে, অন্যদিকে পরিবেশের ওপরও প্রভাব রাখবে কম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে