,

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত তিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক ব্যস্ত সড়কে পথচারীদের মধ্যে গাড়ি তুলে হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় মেলবোর্নের বুর্কি স্ট্রিট ও কুইন স্ট্রিটের সংযোগস্থলে এ হামলা চালানো হয়। জরুরি সেবা বিভাগ এ হামলার খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে।

পুলিশ হামলার বিষয়ে এর বেশী বিস্তারিত এখনো কিছু জানাতে পারেনি।
ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের খেলা হচ্ছে। তবে সেখানে হামলার কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা