,

একসময় পাঞ্জাবি এক ছেলের সঙ্গে লিভ টুগেদার করেছি

news-image

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ‘ফড়িং’ সিনেমার মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। তারপর সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় অভিনয় ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন সোহিনী। এ আলাপচারিতায় উঠে এসেছে প্রেম, বিয়ে ও তার বাবা-মার সম্পর্কের বিষয়ও।

কিছুদিন আগে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রেকআপ আর প্যাচআপ। মানুষ তো প্রেম করে ব্রেকআপ করার জন্য। এটা সবার জীবনেই চলে। আমার জীবনেও চলছে,চলবে। কিন্তু সিরিয়াস ব্রেকআপ, মানে মুখ দেখাদেখি বন্ধ, এ রকম কিছু আমার জীবনে ঘটেনি!’

সোহিনী আরো বলেন, ‘একসময় লিভ টুগেদার করেছি। সেটাও কিছুটা বিয়ের মতোই ছিল। বড়লোকের পাঞ্জাবি এক ছেলের সঙ্গে। গানটান গাইত। কদিন আগে তখনকার একটা ডায়েরি পেলাম। একদিন ঝগড়ার পর সেখানে দশটা পয়েন্ট লিখেছিলাম। আমাকে কী বদলাতে হবে- আর ওকে কী কী বদলাতে হবে। তাতে দেখলাম, তখন নিজের সম্পর্কে এমন কিছুই লিখিনি, যা পাল্টানো দরকার। মানে আগে নিজের খারাপ কোনো কিছু মানতে পারতাম না। এখন পারি। এখন মনে হয়, আমার এই খারাপ দিকগুলো নিয়েই তো আমি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা