,

প্রয়াত বিচারপতির প্রতি শ্রদ্ধা: সুপ্রিম কোর্টের দুই বিভাগেই আজ ছুটি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীরা। জানাজার আগপর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম কিছু সময় চললেও বসেনি হাইকোর্ট বিভাগ।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি রুহুল আমিন। দীর্ঘদিন ধরেই সাবেক এই প্রধান বিচারপতি বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

এম এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। পরে ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি অবসরে যান।

এম এম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দুই ছেলের বাবা ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা