,

আবুধাবিতে ৪০০ বাংলাদেশি শ্রমিকের মানবেতর জীবনযাপন

news-image

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ডেলমা ইঞ্জিনিয়ারিং কম্পানির ৮০০ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে বাংলাদেশি শ্রমিক রয়েছেন ৪০০।

গত আট মাসের অধিক সময় ধরে মালিক লাপাত্তা হওয়ায় বিপাকে পড়েছেন তারা। ৭-৮ মাস ধরে অনেক শ্রমিক পায়নি তাদের বেতন ভাতা। ইতিমধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। হেলথ কার্ডের মেয়াদ না থাকায় অনেকে কঠিন রোগে ভূগলেও চিকিৎসা নিতে পারচ্ছেন না অনেকেই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে থাকতে তাঁদের শরীরে সৃষ্টি হচ্ছে নানা জঠিল রোগ। আবুধাবিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস তাদের জন্য অন্যত্র কাজের ব্যবস্থা করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায় যে, কম্পানিটি এক দশক ধরে সুনামের সঙ্গে চলে আসলেও গত দেড় বছর ধরে কম্পানি নানা তালবাহনা করে আসছে। ২০১৫ সালের অক্টোবরের পর থেকে বন্ধ রেখেছে ভিসা আর হেলথ কার্ড নবায়ন। গত বছর থেকে বন্ধ করে দিয়েছে বেতন ভাতা। ফলে কম্পানির শ্রমিকরা পড়েন নানা জটিলতায়। তারা দূতাবাসের মাধ্যমে তাদের সমস্যা সামাধানের আশা করছেন।

বাংলাদেশ দূতাবাস থেকে শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা জানানোর পর তাদের রসদ দিয়েছে আমিরাতের বাংলাদেশি মালিকাধীন আলম গ্রুপ অব কম্পানি। স্থানীয় আদালত অনুমতি দিলে আলম গ্রুপে ২০০ শ্রমিকের কর্মসংস্থান করার ঘোষণা দিয়েছেন আলম গ্রূপের সিনিয়র সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানসহ দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় আদালতে মামলা নিষ্পত্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা