,

প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে ভারতে নারী আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন প্রেমিককে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে ভারতে এক নারীকে আটক করেছে পুলিশ। দেশটির ব্যাঙ্গালোরে এই ঘটনা ঘটেছে।
অ্যাসিডে দগ্ধ ব্যক্তি সম্প্রতি ওই মেয়েটির সাথে তার চারবছর ধরে চলা সম্পর্কের ইতি টেনেছিলেন।
শহরের পুলিশ জানাচ্ছে, এটাই কোনও পুরুষকে নারীর দ্বারা অ্যাসিড ছোঁড়ার প্রথম ঘটনা ।
ভারতে ওপর বছরে এক হাজারেরও বেশিবার অ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটে। প্রায় সব ক্ষেত্রেই পুরুষদের ছোঁড়া অ্যাসিড সন্ত্রাসের শিকার হয় মেয়েরা।
“আমাদের গত ১২ বছরের রেকর্ড অনুসারে এমন কোনও কেস নেই যেখানে কোন মেয়ে একজন পুরুষকে অ্যাসিড ছুঁড়েছে” বিবিসিকে এমনটাই বলেছেন ব্যাঙ্গালোর পুলিশের ডেপুটি কমিশনার এমএন আনুচেথ।
অ্যাসিডে জয়াকুমার পুরুষোত্তম নামে ৩২ বছর বয়সী ওই যুবকের মুখমণ্ডলের ডানদিকের কিছু অংশ, চোখ, গাল এবং কপালের কিছু অংশ ঝলসে যায়। তবে তার চোখ নষ্ট ঞয়নি, জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

মি পুরুষোত্তম পুলিশকে বলেন, তার প্রাক্তন বান্ধবী লিডিয়া ইয়েশপাউল একজন নার্স হিসেবে কাজ করতেন। মিজ ইয়েশপাউল তাকে বিয়ে করতে চাইতেন। তবে মিস্টার পুরুষোত্তমের বাবা-মা এই সম্পর্ক মানতে রাজি হননি। কারণ তাদের দুজনের ধর্ম ভিন্ন।
একজন খ্রিস্টান এবং আরেকজন হিন্দু সম্প্রদায়ের।
তিনি আরও জানান, তিন মাস আগে এই সম্পর্ক শেষ করে দিয়ে তিনি বিয়ের জন্য নতুন কাউকে খুঁজছিলেন।
কাজ শেষে সে বাড়ি ফেরার সময় রাস্তায় এই অ্যাসিড হামলার ঘটনাটি ঘটে এবং লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পরপরই মিজ ইয়েশপাউল আটক হন।
তার বিরুদ্ধে হত্যা-চেষ্টার অভিযোগ আনা হয়েছে এবং বুধবার আদালতে হাজির করার পর জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা