,

সিলেটে কলেজছাত্রী ঝুমাকে ছুরিকাঘাতকারী বখাটে গ্রেপ্তার

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা বেগমকে ছুরিকাঘাতের অভিযোগে বখাটে বাহার উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জকিগঞ্জের মির্জাচক হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইলেকট্রিশিয়ান বাহার উদ্দিন জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, প্রত্যন্ত এলাকা থেকে গ্রেপ্তারের পর বাহারকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আহত কলেজছাত্রী সুমা জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দিনমজুর মুসলিম উদ্দিনের মেয়ে। সে বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জের ঝুমা বেগম সুমার ওপর হামলার ঘটনায় গত সোমবার সুমার মা করিমা বেগম মামলা দায়ের করেন।

এর আগে গত রোববার বিকালে সিলেটের জকিগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে কালীগঞ্জ বাজারে ঝুমা ওরফে সুমাকে কুপিয়ে আহত করে বাহার উদ্দিন। আহত সুমা বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা জানান, ছুরিকাঘাতে ঝুমার বাঁ হাত ও পেটের একাংশ জখম হয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা