,

নগদ টাকায় সেরা অভিনেতার পুরস্কার কিনেছিলেন ঋষি‍!

news-image

 

বিনোদন ডেস্ক :সম্প্রতি ঋষি কাপুরের সরাসরি কথাবার্তা যেন থামতেই চাইছে না। ঠোঁটকাটা বলে ঋষির ‘সুনাম’ কোন দিন কম নয়। মনের কথা খোলাখুলি বলে বরাবরই আলোড়ন তুলেছেন তিনি। তবে ঋষির আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’ প্রকাশিত হওয়ার পর থেকেই যেন বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক বিস্ফোরক মন্তব্যে ঠাসা সে বই। কখনো মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের টি-পার্টিতে যাওয়া তো কখনো বাবা রাজ কাপুরের একাধিক নারীসঙ্গের বিবরণ- সত্যিই খুল্লাম খুল্লা ঋষি। এবার আত্মজীবনীতে ঋষি জানিয়েছেন, নিজের ডেবিউ ফিল্ম ‘ববি’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সেরার পুরস্কার কিনেছিলেন তিনি। হ্যাঁ! কোন জল্পনা-কল্পনা নয়। স্বয়ং ঋষিই স্বীকার করেছেন সে কথা।

 

রাজ কাপূর পরিচালিত ‘ববি’তে ছেলে ঋষির বিপরীতে ছিলেন আনকোরা ডিম্পল কাপাডিয়া। ১৯৭৩-তে ফিল্ম রিলিজের সঙ্গে সঙ্গেই তা সুপার-ডুপার হিট। এখনো বলিউডি ফিল্মে এভারগ্রিন লভস্টোরির কথা উঠলে ‘ববি’র নাম থাকে তালিকার প্রথম সারিতে। সেই ফিল্মে সদ্য যুবক ঋষির অভিনয়ের প্রশংসা এখনো হয়। পরের বছর ওই ফিল্মের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান তিনি। ঋষি জানিয়েছেন, সে সময় তার কাছে টাকা দিয়ে পুরস্কার কেনার প্রস্তাব এসেছিল। আর তা সঙ্গে সঙ্গে মেনেও নেন তিনি। তবে ঋষির দাবি, সে টাকা কার পকেটে গিয়েছিল তা জানতেন না তিনি। কত টাকায় কিনেছিলেন সে পুরস্কার? সে অঙ্কটাও জানিয়েছেন ঋষি। ৩০ হাজার টাকা! তবে এখন নাকি সে সিদ্ধান্তে রীতিমতো অনুশোচনা করেন ঋষি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা