বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনের সন্তানের মা হতে চান দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক :‘xXx: Return of Xander Cage’-এ দীপিকা পাডুকোনের সঙ্গে ভিন ডিজেলের রসায়ন বেশ প্রশংসা পেয়েছে। বলিউডের ডিম্পল কুইনের সঙ্গে মাচো ভিন ডিজেলের অনস্ক্রিন কেমিস্ট্রি অলরেডি ঝাঁঝ ধরিয়ে দিয়েছে বি টাউনে। কানাঘুঁষো কম শোনা যাচ্ছে না। সেই গুঞ্জনের আগুনেই এবার খানিকটা ঘি ঢালল বলিউডের দীর্ঘাঙ্গী সুন্দরী। দীপিকা নাকি ভিনের সন্তানের মা হতে চান। তবে কী সত্যিই ঘুচল রণবীরের সঙ্গে প্রেম?

 

সংবাদসংস্থা আইএএনএস সূত্রে জানা যায়, হলিউডের একটি শো-তে এই ইচ্ছার কথা নিজে মুখে প্রকাশ করেছেন দীপিকা। শো-এর হোস্ট এলেন ডিজেনেরস ভিন ও দীপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করায়, টোল ফেলা হাসি চেপে ডিপস বলেন, “আগুন ছাড়া কি ধোঁয়া বের হয়। ” এলেন দীপিকার কাছে জানতে চান, “ছবিতে তো বেশ রোমান্স দেখা গেছে। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি তা আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?”

জবাবে দীপিকা বলেন, “আগুন ছাড়া ধোঁয়া বের হয় না। ”

আসল টুইস্ট আসে এরপরই। বি টাউনের লেগি ল্যাস দীপিকা বলেন, “সবই আমার মাথায় ঘুরছে। হয়তো আমার মাথায় ঘুরছে ভিন ডিজেলের সঙ্গে আমি সুন্দর সন্তানদের জন্ম দিই। এগুলো সবই কিন্তু আমার মাথায় ঘুরছে। ”

দীপিকা বারবার খালি বলে গেলেন, সবই মাথায় ঘুরছে। মনে হল তা বাস্তবে হচ্ছে না বলে বড্ড কষ্ট তার। ঠিক বোঝা যাচ্ছে না, দীপিকা কী চাইছেন। দীপিকার হলিউডি মস্তানিতে কী তবে কপাল পুড়ল বাজিরাওয়ের? ঠিক বোঝা যাচ্ছে না।

আজ বৃহস্পতিবার রমেডি নাও চ্যানেলে দেখা যাবে এই শো। পুরো শো টেলিকাস্ট হলেই বোঝা যাবে আর কী কী সাধ প্রকাশ করেছেন দীপিকা।

– See more at: http://www.bd-pratidin.com/entertainment/2017/01/19/201208#sthash.vqE969hw.dpuf

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল