,

ঘরের মাঠে সেল্তার বিপক্ষে হারল রিয়াল

news-image

 

স্পোর্টস ডেস্ক :ছয় মিনিটের নাটকীয়তায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে সেল্তা দে ভিগো। সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে জিতেছে সেল্তা। ঘরের মাঠের এই হারে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার পথে পিছিয়ে পড়লো জিনেদিন জিদানের শিষ্যরা।

 

গোলশূন্য প্রথমার্ধের পর প্রথমে ইয়াগো আসপাসের গোলে পিছিয়ে পড়ার পর মার্সেলোর ভলিতে সমতায় ফিরেছিল রিয়াল। কিন্তু পরক্ষণেই জয়সূচক গোলটি করেন জনি কাস্ত্রো।

৬৪তম মিনিটে বাঁ-দিক থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড থিও বোঙ্গোনদার ক্রস মার্সেলো কোনোমতে ঠেকালেও ফাঁকায় বল পেয়ে যান ইয়াগো আসপাস গোল করেন। ৬৯তম মিনিটে মার্সেলো ডান দিক থেকে আসা ক্রস অতিথিদের এক খেলোয়াড় কোনোমতে ঠেকালেও ফিরতি বলে জোরালো ভলি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বল সামনে থাকা আরেক জনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

তবে রিয়ালের সমতায় ফেরার স্বস্তি এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। এবারও দুর্দান্ত এক পাল্টা আক্রমণে লা লিগার শীর্ষের দলটিকে হতভম্ব করে দেয় অষ্টম স্থানে থাকা সেল্তা। আসপাসের লম্বা পাস ধরে ভারানেকে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার জনি কাস্ত্রো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা