বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট : পলক

news-image

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যেই দেশে সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে। এ উপলক্ষে কাজ অনেক আগেই শুরু হয়েছে।

 

গতকাল মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৪টায় দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভায় এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেখানে তিনি ‘ইনোভেশনস টু কানেক্ট দি আনকানেক্টেড’ শীর্ষক এক ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নেন।

আজ বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই আলোচনায় জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের সব মানুষকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ‘বাংলাগভনেট’ ও ‘ইনফো সরকার-২’ প্রকল্পের মাধ্যমে দেশের উপজেলাগুলোকে উচ্চগতির ফাইবার অপটিক কেবলের আওতায় আনা হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সব ইউনিয়নকে সংযুক্ত করতে ‘ইনফো-৩’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য নেওয়া হয়েছে ‘এস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভি’ প্রকল্প। দুর্গম এলাকাকে সংযুক্ত করতে ‘কানেক্ট বাংলাদেশ’ প্রকল্পও চালু হচ্ছে। এমন নানা প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সবাইকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট দেওয়ায় ৪০ ভাগ মানুষ তা ব্যবহার করছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। আগামী পাঁচ বছরে তা শতভাগে নিয়ে যেতে আমরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছি।

সুইজারল্যান্ডের আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ইনোভেশন ফান্ডের মাধ্যমে এখন ওই উদ্ভাবনগুলোকে সার্বিক সহযোগিতা করছি। স্টার্ট-অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতাসহ মনিটরিং করা, তাদেরকে বৈশ্বিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়াও আমাদের উদ্দেশ্য। এ জন্য ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিওরশিপ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি।’

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সময়-উপযোগী পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ওই ফোকাস গ্রুপ আলোচনায় আরো অংশ নেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, জাপানের ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী হিরোশি সেকো, ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নস লি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব হাওলিন ঝাও, ইউনেসকোর মহাসচিব ইরিনা জর্জিয়েভা বোকাভা, বোস্টন কনসালটিং গ্রুপের সিনিয়র পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক ওল্ফগ্যাং বক, জাপানের ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন মন্ত্রী সানায়ি টাকাছি, রুয়ান্ডার ইউথ অ্যান্ড ইনফরমেশন কমিউনিকেশন মন্ত্রী জিন ফিলবার্ট সেনজিমানা, আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, ভিম্পেলকম গ্রুপের সিইও জিন ইভস চার্লিয়ার, ২৪এম টেকনোলজিসের প্রধান বিজ্ঞানী ও কো-ফাউন্ডার ইয়েট মিং চেইং প্রমুখ।

গত বছরের ১২ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ইয়ং গ্লোবাল লিডার মনোনীত করে।

এ জাতীয় আরও খবর

বাদশাহর খরচে ওমরাহ করবেন ১,০০০ মুসল্লি

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক