,

শূন্য রানে ৬ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক :লেগ স্পিনার সরফরাজ আশরাফ ভারতে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার একটি টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে পেয়েছেন কোনো রান না দিয়েই।বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি ম্যাচে মারকারা ইয়ুথ ক্রিকেট ক্লাবের বিপক্ষে ইয়ং পাইওনিয়ার ক্রিকেট ক্লাব তার বোলিংয়ের কল্যাণেই জিতেছে ১০৭ রানে।

 

শূন্য রানে ৬ উইকেট, এই কীর্তিতে ঢাকা পরেছে সরফরাজের হ্যাটট্রিকটি। তিনি নিজের প্রথম ৫ বলেই টানা ৫ উইকেট তুলে নিয়েছেন, কিন্তু হতে পারত টানা ৬ উইকেট। কিন্তু এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় তা করতে পারেননি।

এমন অনন্য কীর্তির পরেও আফসোস হচ্ছে সরফরাজের। টানা ৬ উইকেট না পেয়েই তাঁর এই আফসোস, ‘আবেদন তো করেছিলাম। কিন্তু আম্পায়ার বোধ হয় ভেবেছিলেন বলটা ব্যাটসম্যানের লেগ স্টাম্প মিস করছে।’

শুধু মাত্র বিখ্যাত হয়েই থেমে থাকতে চান না সরফরাজ। ক্রিকেট নিয়ে স্বপ্নটা তাঁর অনেক বড়। তিনি চান বিরল এই বোলিং-কীর্তি তাঁকে সেই স্বপ্নটা পূরণের সুযোগ করে দেবে, ‘আমি আইপিএল খেলতে চাই। আমি আশা করছি নির্বাচকেরা আমার এই পারফরম্যান্স মূল্যায়ন করবেন এবং আমি কোনো একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে ডাক পাব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা