,

৪০ বছরের মধ্যে কম জনপ্রিয় প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট হিসেবে তাকে পছন্দ করেন না। এমন প্রেক্ষাপটে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জনমত জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রশাসনের জন্য পছন্দের যে তালিকা করেছেন, জনমত জরিপে মাত্র ৪০ শতাংশ তা পছন্দ করেছে। ওবামার েেত্র পছন্দের এ হার ছিল ৭৯ শতাংশ। হোয়াইট হাউসে যাওয়ার প্রাক্কালে জনপ্রিয়তায় এমন ভাটা থাকলেও ট্রাম্পকে নিয়ে জনগণের মধ্যে এক ধরনের উচ্চাশা রয়েছে। ৬০ শতাংশ আমেরিকান মনে করে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ‘খুব ভালো’ করবেন বা ‘ভালো’ করবেন। জনমত জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ জনগণের প্রত্যাশা, জঙ্গিবাদ দমনে ট্রাম্প ভালো করবেন।

অভিষেক অনুষ্ঠানে যাচ্ছেন ট্রাম্প সমর্থকরা : প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট নেতারা অনেকেই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন। অন্তত ৫০ ডেমোক্র্যাট আইনপ্রণেতা অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের উৎসাহের কমতি নেই।

রিপাবলিকান লিন্ডা কুলস শিকাগো থেকে ওয়াশিংটন এসেছেন ইতিহাসের সাক্ষী হতে। তিনি তার প্রিয় প্রার্থী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে উপস্থিত থাকতে এ দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। আগামীকাল দেশের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন।

জনসংযোগ লেখক লিন্ডা কুলস (৫০) এএফপিকে বলেন, ‘আমি খুবই আনন্দিত। একটি নতুন পালাবদল, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখা আমার জন্য খুবই আনন্দের হবে।’ শুক্রবার শপথ অনুষ্ঠানের আগে লিন্ডার মতো ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটনে ভিড় জমাচ্ছেন। তারা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সাক্ষী হতে চান। তারা ট্রাম্প সমালোচকদের উপযুক্ত জবাব দিতে চান যে, নবনির্বাচিত প্রেসিডেন্ট সম্পর্কে তাদের ধারণা ভুল। শপথ অনুষ্ঠানে আট লাখ লোক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ভাসি গাওয়া ও তার স্বামী ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনো থেকে এখানে এসেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে