,

ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে পিতা কৃষক ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মোজাহারুল ইসলাম (৩৮) নামে এ যুবকের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে বীজ বপণের জের ধরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করে তার নিজের ছোট ছেলে মোজাহারুল ইসলাম। ইদ্রিস আলীর বড় ছেলে আনছারুল ইসলাম পরে বালিয়াডাঙ্গী থানায় মোজাহারুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। ঘটনার বিষয় সরেজমিনে তদন্ত করে পুলিশ। মামলাটি তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য পর্যালোচনা করে আসামি মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দ-বিধির ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে উক্ত ধারায় চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে চার্জশিট গ্রহণ করেন আদালত। মামলাটির বিচার নিষ্পত্তির জন্য গত ২০১১ সালের ৩ মার্চ বিজ্ঞ দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে মোজাহারুল ইসলামের বিরুদ্ধে দ-বিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোজাহারুল ইসলামকে দোষী সাব্যন্ত করে মৃত্যুদন্ডে দণ্ডিত করেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের