,

লেডি কিলার মৌসুমী হামিদ

news-image

 

বিনোদন ডেস্ক : লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গল্পের প্রয়োজনে নানা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। এবার লেডি কিলার চরিত্রে অভিনয় করলেন তিনি। আজ বুধবার রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মৌসুমী হামিদ।

 

নাম ঠিক না হওয়া একক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দুদুল। এতে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নাটকের গল্পে তার চরিত্র প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘আমি যে চরিত্রে অভিনয় করেছি সে আসলে ভাড়াটে খুনি। আমাকে ভাড়া করে আনা হয় একজনকে খুন করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমি ওই খুনটা করতে পারি না। এক পর্যায়ে দেখা যায়, যাকে খুন করার কথা তাকে খুন না করে বরং তার কাছেই খুনের পুরো পরিকল্পনার কথা বলে দিই। তারপর আসল খুনিকে খুঁজে বের করা হয়। পুরো চরিত্রে একটা থ্রিলিং আছে।’

তিনি আরো বলেন, ‘লাইট, মশাল জ্বালিয়ে লাস্ট ডে সারা রাত শুটিং করেছি। বিউটিফিকেশনের জন্য আলিশান এক আয়োজন করা হয়েছিল। শুটিংয়ে খুব মজা করেছি। নাটকের গল্পটা অধিকাংশ রাতের। এজন্য দেখা যেত দুপুরের পর পর শুটিং শুরু করতাম। আর লেট নাইট পর্যন্ত শুটিং চলত।’

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জিয়াউল ফারুক অপূর্ব আর দীপক সুমন। এছাড়াও একটি চরিত্রে দেখা যাবে জুয়েলকে।

সম্প্রতি গাজীপুরের নাটকটির শুটিং শেষ হয়েছে। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন মৌসুমী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা