,

৬০ হলে তিন নবাগতর ‘তুখোড়’

news-image

 

বিনোদন ডেস্ক :তরুণ নির্মাতা মিজানুর রহমান লাবু নির্মাণ করেছেন ‘তুখোড়’ শিরোনামের সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক শিবলী নওমান ও কলকাতার রাতাশ্রী দত্ত।

 

এই সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পদার্পন করতে যাচ্ছেন নবাগত এই জুটি। আগামী ২০ জানুয়ারি সিনেমাটি মোট ৬০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, ‘‘তুখোড়’ সিনেমাটি এখন পর্যন্ত ৬০টি হল বুকিং দিয়েছি। আগমীকাল আরো দু-একটা হল বাড়তে পারে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করেছি। এতে কয়েকজন নবাগত নিয়ে কাজ করেছি। তারাও দারুণ অভিনয় করেছেন। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি সিনেমাটির নির্মাণ কাজ ভালো করার। আশা করছি, কাজটি দর্শকদের ভালো লাগবে।’

শিবলী-রাতাশ্রী ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুন্দরী সোমা ও সাদিয়া, শক্তিশালী অভিনেতা আলীরাজ, বাপ্পারাজ এবং শিমুল খান। এছাড়াও দেখা যাবে রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরীকে। এদিকে সিনেমার একটি ক্লাব সংয়ে পারফর্ম করতে দেখা যাবে সানজানা মিতুকে।

‘তুখোড়’ সিনেমায় গান আছে চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, তানভীর আলম সজীব, সামিরা জুবেরী হিমিকা, ঐশী এবং কলকাতার শিল্পী জোজো। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, তানভীর আলম সজীব এবং কলকাতার প্রসেনজিত চ্যাটার্জি। টাইটেল সং করেছেন প্রত্যয় খান। এতে কণ্ঠ দিয়েছেন রাজ্জাক দেওয়ান, পারভেজ ও আরিফ।

পজেটিভ সিস্টেম্স অ্যান্ড সাপোর্টসের ব্যানারে ‘তুখোড়’ প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক মিজানুর রহমান লাবু। এর কাহিনি ও সংলাপ লিখেছেন মাহমুদুল হক রাজীব। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন সোহেল রানা পার্থ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা