,

ভুলে শরণার্থীশিবিরে বোমা হামলা, নিহত ৫০

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভুল করে একটি শরণার্থীশিবিরে বোমা হামলায় বেশ কিছু মানুষ নিহত হয়েছে। তবে মানবাধিকারকর্মীদের দাবি, নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন এবং আহত হয়েছে প্রায় ১২০ জন।

 

বোর্নো রাজ্যের উত্তরে রান নামক এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ত্রাণকর্মীরা বেসামরিক লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন। বোর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আধিপত্য রয়েছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বোকো হারামের বিরুদ্ধে তাদের একটি যুদ্ধবিমান অভিযান চালানোর সময় ভুল করে শরণার্থীশিবিরে বোমা ফেলে। এতে বেশ কয়েকজন শরণার্থী ও ত্রাণকর্মী নিহত হয়েছেন।

কিন্তু ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন এবং আহত হয়েছে ১২০ জন। শরণার্থীশিবিরে যখন বোমা ফেলা হয়, তখন সেখানে এমএসএফ ও রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) কাজ করছিল।

এক টুইটার বার্তায় আইসিআরসি জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন এবং আহতদের মধ্যে ১২ জন নাইজেরিয়া রেডক্রসের হয়ে কাজ করছিলেন। বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির একটি সামরিক সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা অনেক। একটি যুদ্ধবিমান ভুল লক্ষ্যে আঘাত করেছে।

নাইজেরিয়ার সামরিক কমান্ডার লাকি ইরাবর বলেন, দুর্ঘটনাজনিত বোমা হামলায় কিছু বেসামরিক লোক নিহত হয়েছে এবং কিছু ত্রাণকর্মীরা আহত হয়েছে। তাদের মধ্যে এমএসএফ ও আইসিআরসির হয়ে কাজ করা কয়েকজন নাইজেরীয় রয়েছেন। দুজন সেনার আহত হওয়ার কথা বলেছেন তিনি। তবে হতাহতের সংখ্যা উল্লেখ করেনি।

কমান্ডার ইরাবর এ ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে