,

পারলো না বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে আজ ২৫২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  মুখোমুখি হয়েছিল দুই দল।

টসে জিতে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন মিগনন ডি প্রিজ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন থাইরন।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩ উইকেট নেন খাদিজাতুল কুবরা। ২টি উইকেট নেন রুমানা আহমেদ। ১ উইকেট নেন জাহানারা আলম।

জবাবে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে এ ম্যাচে ৯৪ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সফরকারীদের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। লো স্কোরিং তৃতীয় ওয়ানডেতে দারুণ এক জয় তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এই জয়ে দারুণ আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস ও ফুরফুরে মেজাজেই ছিল টাইগ্রেস শিবির। কিন্তু আজ হারের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৩-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে