,

যৌন নিপীড়ন : এবার ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের আগে যৌন নিপীড়নের অভিযোগকারী এক নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামক রিয়্যালিটি শো’তে প্রতিযোগিতার সময় ওই নারী যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ অানা সামার জারভোস বলেছেন, ২০০৭ সালে বেভারলি হিল্স হোটেলে ট্রাম্প তার ওপর নিপীড়ন চালিয়েছিলেন।

গত নভেম্বরে দেশটির নির্বাচনের আগে জারভোস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে আরো কয়েকজন নারী মার্কিন এই ধনকুবেরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। সেসময় ট্রাম্প এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগকারী নারীদেরকে মিথ্যাবাদী বলে মন্তব্য করেন।

সদ্যনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্টের শপথ নেয়ার মাত্র তিনদিন আগে মামলা দায়ের করলেন দ্য অ্যাপ্রেনটিসের প্রতিযোগী জারভোস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা