,

অবৈধ অস্ত্র মামলায় খালাস পেলেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : ১৮ বছর আগে একটি হিন্দি ছবির শ্যুটিং করতে গিয়ে দুটি কৃষ্ণসার হরিণকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছিল সালমান খান, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলমের বিরুদ্ধে। পাশাপাশি বেআইনি ভাবে অস্ত্র রাখার অভিযোগও ওঠে সালমানের বিরুদ্ধে। ইতিমধ্যেই বন্যপ্রাণী হত্যা মামলায় রাজস্থান হাই কোর্ট নির্দোষ ঘোষণা করে সালমান খানকে। তবে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে রাজস্থান সরকারের পক্ষ থেকে।

কিন্তু বেআইনি ভাবে লাইসেন্স-বহির্ভূত অস্ত্র রাখা বিষয়ক মামলাটির আজ শুনানি ছিল যোধপুর কোর্টে। গতকাল সন্ধ্যায় বোন আলভিরার সঙ্গে যোধপুর পৌঁছান সালমান খান। আজ সকালে আদালতে হাজিরা দেন তিনি। বিচারক তাকে নিয়ম অনুযায়ী তার নাম জিজ্ঞাসা করেন। তার পরেই তিনি তার রায় পড়ে শোনান এবং সেখানে বলা হয় সালমান খান নির্দোষ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে ‘বেনিফিট অফ ডাউট’ গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয়।

সালমান খানের আইনজীবীর বরাত দিয়ে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, সালমানের কাছে শুধুমাত্র এয়ারগান ছিল। কোনো রকম আগ্নেয়াস্ত্র ছিল না। এই প্রসঙ্গে সালমানেরও বক্তব্য যে তাকে ফাঁসানো হয়েছে এই মামলায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা