বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা থেকে হলেন পুরুষ, আশ্চর্য পরিবর্তন জীবনে

news-image

অনলাইন ডেস্ক : ‘লিঙ্গ-পরিচয়ই কি মানুষের এক মাত্র পরিচয়? অন্য মানুষকে কি আমরা কেবল নারী কিংবা পুরুষ হিসেবে চিনি? প্রত্যেকের নিজস্ব নাম রয়েছে, পদবী রয়েছে, পদ রয়েছে। ট্রান্সজেন্ডারদেরও তেমনটা রয়েছে। তাঁদের সুখ-দুঃখ অনুভূতি আর পাঁচটা মানুষের থেকে আলাদা কিছু নয়। ট্রান্সজেন্ডারদের সম্মান করতে শেখো।’ এক দল স্কুল পড়ুয়ার সামনে দাঁড়িয়ে বলছিলেন ইন্দোরের ছেলে কবীর গাওয়ালনি। জন্মগত ভাবে নারী হলেও, অপারেশনের মাধ্যমে যিনি পুরোদস্তুর পুরুষে রূপান্তরিত হয়েছেন কয়েক মাস আগে।

কবীরের জীবন এক নিরন্তর লড়াইয়ের উপাখ্যান। স্কুল জীবনেই তিনি উপলব্দি করেন যে, দৈহিক বৈশিষ্ট্যে নারী হলেও নারী-পরিচিতি তাঁর পছন্দ নয়। নিজের বাবা-মাকে তিনি বলেছিলেন তাঁর এই উপলব্ধির কথা। কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেননি। তাতে হাল ছাড়েননি কবীর। বহু কষ্টে নিজের সমস্যাটা বাবা-মাকে বোঝাতে তিনি সক্ষম হন।

কিন্তু পরিবারের বাইরেও এক বৃহত্তর সমাজ রয়েছে। সেই সমাজ এত সহজে সবটুকু বুঝতে চায় না। ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি পাওয়ার পরে কবীর যখন এক নামী মাল্টি ন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে চাকরি পান, সেখানেও নিয়মিত সহকর্মীদের হাসিমস্করার সম্মুখীন হতে হয় তাঁকে। ‘ছেলেসুলভ’ মেয়েটির দিকে ভেসে আসত নানা কটূক্তি। সাধ্যমতো তার প্রতিবাদ করতেন কবীর। তাতে তাঁর নৈমিত্তিক অপমানের তীব্রতা কম হলেও একেবারে বন্ধ হয়নি।

শেষমেশ মাস আটেক আগে মন শক্ত করে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলেন কবীর। সিদ্ধান্ত নেন, মন থেকে তো ছিলেনই, শারীরিক পরিচিতিতেও এ বার পুরুষ হয়ে উঠবেন তিনি। জেন্ডার চেঞ্জ অপারেশন করিয়ে তিনি হয়ে উঠলেন পুরোদস্তুর পুরুষ।

এখন কেমন কাটছে তাঁর জীবন? কবীর বলছেন, জীবনে পরিবর্তন এসেছে। এখন পুরুষ হিসেবেই তাঁকে চেনে মানুষজন। আগের চাকরি ছেড়ে দিয়েছেন, চালাচ্ছেন নিজস্ব এনজিও। টুকটাক কটূক্তি এখনও ভেসে আসে তাঁর দিকে, কিন্তু তার পরিমাণ কমে গিয়েছে। অনেক মেয়ের সঙ্গে এখন তাঁর ঘনিষ্ঠ বন্ধুতা।

নিজের কাজ নিয়ে এখন মেতে রয়েছেন কবীর। পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে চালাচ্ছেন ট্রানসজেন্ডারদের সম্পর্কে প্রচার। তিনি নিজে যে অপমান সয়েছেন, তা যেন আর কাউকে সহ্য করতে না হয়- সেটাই নিশ্চিত করতে চান কবীর গাওয়ালনি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু