,

বাংলাদেশে অভিষেকের অপেক্ষায় রাতাশ্রী

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। ফটোশুট আর মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু তার। ভারতের উড়িশ্যার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও পথচলা শুরু করেন।

এবার বাংলাদেশের ছবিতে অভিষেক হচ্ছে এ নায়িকার। ছবির নাম ‘তুখোড়’। পরিচালক মিজানুর রহমান লাবু। এ ছবিতে আরেক নবাগত নায়ক শিবলী নোমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাতাশ্রী।

প্রথমবার বাংলাদেশী কোনো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘চূড়ান্তভাবে ক্যামেরার সামনে যাওয়ার আগে রিহার্সেলে অংশ নিতে হয়েছে আমাকে। শুধু আমি নই। তুখোড় সিনেমার প্রত্যেক অভিনয়শিল্পী রিহার্সেল করার পরই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সবার চেষ্টায় একটি ভালো গল্প এবং নির্মাণশৈলীর ছবি হয়েছে তুখোড়। আশা করি সবার ভালো লাগবে।’

ছবিতে রাতাশ্রী ও শিবলী ছাড়া আরও অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, লাক্স সুন্দরী সামিহা ও সোমা, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান ও শায়েরী। ২০ জানুয়ারি মুক্তির লক্ষ্যে এরইমধ্যে ৬০টি হল নিশ্চিত করেছেন বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা