,

কম বয়সী নায়িকাদের সঙ্গে শাহরুখ, কেন?

news-image

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকে পথচলা শুরু বলিউডের কিং খান শাহরুখের। সেই সময়ে সহ- অভিনেত্রী হিসেবে পেয়েছেন মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর, জুহি চাওলা ও কাজলের মতো অভিনেত্রীদের। সময় বদলেছে, সেইসঙ্গে বদলেছে তার নায়িকাও। আজ তার নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের মতো নায়িকারা। এখন প্রশ্ন হলো- সময়ের বিবর্তনে নায়িকার অবস্থান থেকে অনেকেই সরে গেলেও এখনও কেন কম বয়সীদের নায়কের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ?

এ প্রসঙ্গে বলিউড বাদশা শাহরুখ জানান, তিনি যা করছেন সবই বাজারের কারণে। বাজার যা চায়, তাই সরবরাহ করতে হয়, কারণ সে আপনার বাজারের খরচ জোগায়। তার দাবি না মেটালে মৃত্যু অবশ্যম্ভাবী।

সম্প্রতি এক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে শাহরুখ এ ব্যাপারে বলেছেন, মাধুরী, জুহি আর কাজল যেমন সুন্দরী তেমনই অসামান্য শিল্পী। তাদের জন্যই তিনি আজ স্টার, তারা তাকে সব কিছু শিখিয়েছেন। তাই সুযোগ পেলে নিজের ছবিতে তাদের কাজ দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কথা হল, যতই সৃষ্টিশীলতার কথা ভাবুন, দিনের শেষে সিনেমা একটা ব্যবসা। এর থেকেই যা কিছু রোজগার। তাই মানুষের দাবিকে অগ্রাহ্য করার চেষ্টা করলে টিকে থাকা যাবে না।

এতদিন বলিউডে থেকে শাহরুখ বুঝে গেছেন, সিনেমা যদিও আর্ট কিন্তু তার সংজ্ঞা ঠিক করে দেয় বাজার। আর এই বাজারের বেশির ভাগ মুখ অল্পবয়সী মুখ দেখতে চায়। মানুষ ঠিক করে তারা কী দেখবে, ছবি নির্মাতা সেই মতো সরবরাহ করেন। এই দাবি মেনে না নিলে বাজারে তিনিও টিকতে পারবেন না বলে মন্তব্য করেছেন শাহরুখ।

শুধু শাহরুখ নয়, তার কিছু আগে বলিউডে আসা আমির খান আর সালমান খানও কিন্তু একইভাবে করে চলেছেন নায়কের চরিত্র।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে