,

টাঙ্গাইলের উপ-নির্বাচনে বাধা নেই: কাদের সিদ্দিকীর আপিলও খারিজ

news-image

আদালত প্রতিবেদক : টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কৃষক- শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার আপিলও খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে টাঙ্গাইলের উপনির্বাচনে আর কোন বাধা নেই।

আজ বুধবার শুনানি শেষে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী ইয়াসিন খান।

গতকাল মঙ্গলবার বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে তোলা হলে বুধবার তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন‌্য রাখা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে কাদের সিদ্দিকীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও নির্বাচন কমিশনের পক্ষে ইয়াসিন খান শুনানি করেন।

দশম সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব‌্য করে সমালোচনার মধ‌্যে তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয়। শেষ পর্যন্ত ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করতে বাধ‌্য হন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

এরপর নির্বাচন কমিশন (ইসি) টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে অন্য দলের পাশাপাশি কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এর বিরুদ্ধে ইসিতে আপিল করলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বাতিলের চূড়ান্ত রায় দেয়।

এরপর নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই বৈধতা দিলে তার নির্বাচনে লড়ার চেষ্টা ব‌্যর্থ হয়ে যায়।

নির্বাচন করতে না পারলেও হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন কাদের সিদ্দিকী। গতবছর ১৫ মার্চ আপিল বিভাগ তাকে আপিলের অনুমতি দেয়। কিন্তু তার সেই চেষ্টাও টিকল না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে