,

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুই যুবকের নাম সানি (২০) ও আকাশ (২৫)। এ ঘটনায় রিপন (২০) নামে আরেক যুবক আহত হয়েছেন। এই তিন যুবক রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে চকবাজারের নাজিমউদ্দিন রোডে অবস্থিত আফতাব হোটেলে সামনে এ দূর্ঘটনা ঘটে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, “আফতাব হোটেলের সামনে রাত ১টার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিন মোটরসাইল আরোহী আহত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক সানি ও আকাশকে রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। “

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা