,

ট্রাম্প নন, মার্কিন নাগরিকদের পছন্দ ইভাঙ্কা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আগামী শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি এক সমীক্ষায় সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প বেশি পছন্দনীয়। খবর সিএনএন এর।

চলতি বছরের ১২ জানুয়ারি থেকে শুরু করে ১৫ জানুয়ারি পর্যন্ত এই সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় ট্রাম্পের ‘‌অ্যাপ্রুভাল রেটিং’‌ মাত্র ৪০ শতাংশ লক্ষ্য করা যায়। এর আগে কোনও মার্কিন রাষ্ট্রপতির এত কম অ্যাপ্রুভাল রেটিং ছিল না। সমীক্ষায় ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষেত্রে পরিসংখ্যানটা ছিল শতকরা ৮৪ শতাংশ। যার অর্থ দাঁড়ায় ট্রাম্পের চেয়ে ওবামা ৪৪ শতাংশ এগিয়ে।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ভাল হবেন নাকি খারাপ হবেন সেই সমীক্ষাতেও দেখা যায় অনেকেই দ্বিধায় রয়েছেন। তবে প্রেসিডেন্টের চেয়ারে বসে নিজের প্রতিশ্রুতিগুলো যে রক্ষা করবেন ট্রাম্প, সে ব্যাপারে অনেকেই আশাবাদী। তা সেটা কর নিয়ে হোক কিংবা চাকরি দেওয়া নিয়ে হোক।

সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তগুলো দেশের জন্য ঠিক প্রমাণ হবে না ভুল হবে‌ তা নিয়েও দেখা যায় দ্বিমত। সমীক্ষায় দেখা গেছে শতকরা ৪৮ শতাংশ মানুষ মনে করছেন ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার জন্য ঠিক প্রমাণিত হবে। আর ৪৯ শতাংশ মনে করছে ট্রাম্পের সিদ্ধান্ত আমেরিকার জন্য ঠিক হবে না। ‌‌

ফার্স্ট লেডি হতে চলা মেলেনিয়া ট্রাম্পের সমর্থনে সমীক্ষায় ভোট পড়েছে শতকরা ৩৬ শতাংশ আর বিপক্ষে পড়েছে শতকরা ৩৫ শতাংশ। তবে পছন্দের দিক থেকে মা–বাবাকে ছাপিয়ে গিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। নিজের সমর্থনে শতকরা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন ইভাঙ্কা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা