,

রাশিয়ান হেলিকপ্টার কিনছে পাকিস্তান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। মূলত সাধারণ কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান। সাধারণ কাজে ব্যবহারের উপযোগী এমআই-১৭১ হেলিকপ্টার রাশিয়া ২০১৭ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানকে সরবরাহ করবে জানা গেছে। খবর সংবাদমাধ্যম ডনের।

বেলুচিস্তানের অর্থবিভাগের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, “এই হেলিকপ্টারে ১৪টি ভিআইপি বা ২৬ সাধারণ আসন থাকবে। জরুরি অবস্থায় এই সমস্ত আসন সরিয়ে সেখানে ১৪টি স্ট্রেচার নেওয়া যাবে। এই হেলিকপ্টার কিনতে এক কোটি ৫২ লাখ ডলার ব্যয় হবে। ”

তিনি আরও জানান, “আগামী মাসের মাঝামাঝি এটি সরবরাহ করা হবে। যাত্রী ও মালামাল পরিবহন, চিকিৎসা এবং জরুরি কাজে এটি ব্যবহার করা হবে। সামরিক পরিবহন হেলিকপ্টার এমআই-১৭ এর বেসামরিক সংস্করণ হল এমআই-১৭১। পাকিস্তানের সামরিক বাহিনী এরই মধ্যে এমআই-১৭ ব্যবহার করছে। “

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা