,

দু’বার দাউদকে ফিরিয়ে দেন ঋষি কাপুর

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশ হয়েছে ঋষি কাপুরের আত্মজীবনী ‘খুল্লম খুল্লা : আনসেন্সর্ড’। ছোট থেকে বড় হওয়া, স্ত্রী নীতু সিংয়েরর সঙ্গে দেখা, বলিউডের চড়াই-উতরাই নিয়ে লেখার পাশাপাশি মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা করার অভিজ্ঞতাও লিখেছেন ঋষি।

১৯৯৩ সাল থেকে পলাতক দাউদ ইন্টারপোলের তালিকায় মোস্ট ওয়ান্টেড অপরাধী। দাউদের জীবন নির্ভর একাধিক ছবি বলিউডে করা হয়েছে। ‘ডি ডে’ সিনেমায় ঋষি কাপুর অভিনীত ‘গোল্ডম্যান’ চরিত্রটিও দাউদের উপরই নির্মিত।

দাউদের দেয়া প্রস্তাব দু’বার ফিরিয়ে দিয়েছিলেন ঋষি কাপুর!

ঋষি বইতে লিখেছেন, দাউদের সঙ্গে দু’বার দেখা হয়েছে তার। প্রথমবার ১৯৮৮ সালে দুবাইয়ে একটি অনুষ্ঠানের পর দাউদেরই বাড়িতে। এসময় ঋষির বন্ধুদেরকে রোলস রয়েস গাড়ীতে করে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে বসে চা খেয়েছিলেন গ্যাংস্টার।

এমনকী ঋষি কাপুর বাড়ি থেকে বেরনোর আগে দাউদ তাকে বলেছিলেন, ‘তুমি যদি কিছু চাও, টাকা বা অন্যকিছু, নিঃসঙ্কোচে আমাকে বলতে পার।’ যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঋষি।

দ্বিতীয়বার ১৯৮৯ সালে দুবাইতেই আবার দেখা হয়েছিল দাউদ-ঋষির। একটি দোকানে স্ত্রী নীতু সিংয়ের জন্য জুতো কিনতে গিয়েছিলেন ঋষি। সেখানে উপস্থিত ছিলেন দাউদ। দাউদের সঙ্গে ছিলেন ৮ থেকে ১০ জন নিরাপত্তারক্ষী। দাউদের হাতে ফোন ছিল। সেসময় ভারতে মোবাইল ফোন ছিলই না। তখনও ঋষিকে কিছু একটা কিনে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন দাউদ। সে প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ঋষি। দাউদ এরপর ঋষিকে নিজের মোবাইল নম্বর দিয়ে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের