,

‘আমি মেসি-‌রোনালদোর ভালো সংমিশ্রণ’

news-image

অনলাইন ডেস্ক : গতির রাজা উসাইন বোল্ট তার নানা ধরণের হাস্যরস ও তির্যক মন্তব্যের জন্যও বিখ্যাত। এবার তিনি বাক্যবাণ ছুঁড়লেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। পেশাদার ফুটবলার হলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্মিলিত দক্ষতা তার কাছেই থাকত বলে দাবি করেছেন এই স্প্রিন্ট কিং।

মেসি কিংবা রোনাল্ডো হতে চান কিনা এমন এক প্রশ্নের জবাবে আর্জেন্টিনার জনপ্রিয় ম্যাগাজিন ভাইভাকে কিংবদন্তী এই স্প্রিন্ট সুপারস্টার বলেছেন, ‘‌আমি হলাম তাদের দুজনের ভাল সংমিশ্রণ। এই দুজনের মেধার সংমিশ্রণে যা হত, সেটি হতাম আমি। যার সঙ্গে আমার গতিকে কাজে লাগিয়ে আমি হতাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ। ’‌

উসাইন বোল্ট প্রায়ই স্বপ্ন দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলার। বিশ্বের এই দ্রুততম মানব জানালেন, ‘‌ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তারা যদি আমাকে ডেকে বলত, এখন আমাদের তোমাকে দরকার, তাহলে পরের ফ্লাইটেই আমি ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিতাম।’‌

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা