,

পাওয়ার অব অ্যাটর্নি আইনের অস্পষ্টতা শিগগিরই দূর করা হবে : আইনমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাওয়ার অব অ্যাটর্নি আইন ও বিধিমালার অস্পষ্টতা শিগগিরই দূর করা হবে।

তিনি বলেন, ‘পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এবং পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর যেসব অনুচ্ছেদে অস্পষ্টতা রয়েছে তা শিগগিরই দূর করা হবে। একই সাথে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর যেসব বিধি ও উপবিধিতে অস্পষ্টতা রয়েছে তাও দূর করা হবে।’

মন্ত্রী আজ সচিবালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সাথে এক বৈঠকে একথা বলেন।

বৈঠকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে আইনমন্ত্রী তা অতিদ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি চট্টগ্রাম জেলা জজশীপের শূন্য পদগুলো এক সপ্তাহের মধ্যে পূরণ করা হবে বলে জানান।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব এ. এইচ. এম হাবিবুর রহমান ভূঁইয়া ও বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ”ট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের