,

তিতাস গ্যাস ফিল্ডের ৫টি কূপ সংস্কার

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৫টি কূপ সংস্কার করায় প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট বেশি গ্যাস জাতীয় গ্রীডে যোগ হচ্ছে। এই সরবরাহ আগামী ২০ বছর পর্যন্ত থাকবে বলে মনে করছেন প্রকৌশলীরা।
একে একে ৫টি কূপের সংস্কার কাজ শেষ হয়েছে। ১৫ই জানুয়ারি থেকে পুরোদমে শুরু হয়েছে গ্যাস উত্তোলন। যা যোগ হচ্ছে জাতীয় গ্রীডে।
কর্মীরা বলছেন সংস্কারের আগে এই পাঁচটি কূপ থেকে দিনে যে পরিমান গ্যাস উত্তোলন হতো এখন তার চেয়ে ১৫ মিলিয়ন ঘনফুট বেশি গ্যাস উত্তোলিত হচ্ছে।
এতে আগামী ২০ বছর নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার আশা করছেন প্রকল্প প্রকৌশলীরা। যা থেকে উৎপাদন সম্ভব ৬০ মেঘাওয়াট বিদ্যুৎ।
বাংলাদেশ গ্যাসফিল্ডের সংস্কার প্রকল্প প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘আগামী ১৫ থেকে ২০ বছর ঝুঁকিমুক্তভাবে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। যা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক অবদান রাখবে’।
গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে ২০১৬ সালের ২৯শে ফেব্রুয়ারি তিতাস ফিল্ডের ২৭টি কূপের মধ্যে ৫টির সংস্কার কাজ শুরু হয়। পুরো কাজে খরচ হয়েছে ১৬০ কোটি টাকা।
চ্যানেল ৭১

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা