,

র‌্যাঙ্কিংয়ে এগোলেন সাকিব-মুশফিক

news-image

 

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরির পুরস্কারস্বরূপ আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে রয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২১৭ রানের অসাধারণ ইনিংস খেলেন সাকিব, যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমেরও। ১০ ধাপ এগিয়ে তিনি ৩৫তম স্থানে আছেন। ওয়েলিংটনে ১৫৯ রানের ইনিংস খেলার পথে পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েন মুশফিক।

বাংলাদেশীদের মধ্যে তামিম ইকবাল দুই ধাপ এগিয়ে ২০তম স্থানে, মুমিনুল হক এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে অবস্থান করছেন। ওয়েলিংটনে প্রথম ইনিংসে দুজনই ফিফটি করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের