,

জেলা পরিষদ নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায় সুজন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ নির্বাচনের আইন প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে জেলা পরিষদ নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করা উচিৎ। স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির জন্য নির্বাচন প্রণালী একেবারেই গ্রহণযোগ্য নয়।

 

সেইসাথে জেলা পরিষদ নির্বাচন আইন প্রসঙ্গে ৬টি প্রস্তাবনা পেশ করেছে সুজন। কেননা এই নির্বাচকমণ্ডলীকে সাধারণ ভোটাররা স্ব স্ব এলাকার বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচনে নির্বাচকমণ্ডলী হিসেবে কাজ করার জন্য নয়।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এসব বক্তব্য তুলে ধরেন।

‘জেলা পরিষদ নির্বাচনচিত্র এবং নবনির্বাচিত চেয়ারম্যানদের তথ্য পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন অসঙ্গতি এবং জেলা পরিষদ নির্বাচনের আইনটি পূর্ণাঙ্গ আইনে পরিণত করাসহ বিভিন্ন বিষয়ে তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়- সুজন প্রত্যাশা ব্যক্ত করেছিল যে, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনে অনিয়ম ঠেকাতে কমিশন অত্যন্ত দায়িত্বশীলতা, কঠোরতা ও সাহসিকতার সাথে সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে। কিন্তু নির্বাচনের দিন এমনকি নির্বাচনের পর পর্যন্ত যে চিত্র আমরা দেখলাম, তাতে আমাদের সেই প্রত্যাশা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

সম্মেলনে বলা হয়, আইনগতভাবে এই নির্বাচন নির্দলীয় হলেও আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্য কোনো বড় রাজনৈতিক দল থেকে প্রার্থী না দেয়ায় এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। ছিল না কোনো উৎসাহ উদ্দীপনাও। এই নির্বাচনে মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

দশম জাতীয় সংসদ, পৌরসভা, ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধারাবাহিকতা অনুসরণ করে ২১টি জেলায় চেয়ারম্যান প্রার্থীসহ অসংখ্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে অনেক এমপি ব্যাপকভাবে আচরণবিধি ল্ঘংণ করেছেন। অনেকেই টিআর, কাবিখা ও অর্থ বরাদ্দের প্রলোভন দেখিয়ে ভোটারদের কাছে নিজ প্রার্থীর পক্ষে ভোট চান।

এছাড়া সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যানদের সম্পদের বিষয়েও তথ্য জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে