বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মায়ের দ্বারা শিশু নির্যাতন বেড়েছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, শিশু নির্যাতনের হার তুলনামূলক কমলেও বাবা-মায়ের হাতে নির্যাতনের ঘটনা বেড়েছে।গেল বছর ৬৪টি শিশু বাবা-মায়ের নির্যাতনে মারা গেছে।

 

শিশু অধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে বিএসএএফ।

প্রতিবেদনে বলা হয়- গত বছর ৩ হাজার ৫৮৯টি শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনে শিকার হয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৪৪১ শিশু অপমৃত্যুর শিকার এবং ৬৮৬ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

তবে হত্যা, ধর্ষণ, অপহরণসহ সামগ্রিকভাবে শিশু নির্যাতনের সংখ্যা ২০১৫ সালের তুলনায় কিছুটা কমলেও বিএসএএফ মনে করে গতবছর মাসে গড়ে ২০টির অধিক শিশু হত্যা এবং ৩০টিরও বেশি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে করেই প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ, চেয়ারম্যান এমরানুল হক চৌধুরী এবং বিএসএএফ’র প্রকল্প পরিচালক এহসানুল হক।

এসময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমকে আরো বেশি বেশি ভূমিকা পালন করতে হবে। যেমন নারায়ণগঞ্জের সাত খুনের ব্যাপারে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এরপর যে রায় হয়েছে তা আইনের শাসনের পথে একটি ভালো উদাহরণ।

তিনি বলেন, দেশে ২০১৫ সালের তুলনায় গত বছর শিশু নির্যাতনের হার কমলেও বাবা মায়ের হাতে নির্যাতনের ঘটনা বেড়েছে। আমরা এগুলো খুব কঠোরভাবে মনিটরিং করছি। আসলে সামাজিক অস্থিরতা বেড়েছে। সন্দেহের বশীভূত হয়ে অনেক শিশুকে মেরে ফেলা হচ্ছে। নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটছে। এক্ষেত্রে রাষ্ট্রকে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদেরকে শুধু বিচার চাইলেই হবে না বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে আব্দুস শহিদ মাহমুদ শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, জাতীয় পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করে এমন ২৬৯টি এনজিওর একটি সমন্বিত ফোরাম হলো- বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিশু অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করে ‘স্টেট অফ চাইল্ড রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আসছে।

তিনি বলেন, ২০১৬ সালে জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ পর্যালোচনা করে শিশু অধিকার পরিস্থিতি এমন যে, পর্যালোচনা করে দেখা গেছে, ৩৫৮৯টি শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনে শিকার হয়েছে। যাদের মধ্যে ১৪৪১ শিশু অপমৃত্যুর শিকার এবং ৬৮৬ শিশু যৌন নির্যাতনের শিকার। গেল বছর ৬৪টি শিশু বাবা-মায়ের নির্যাতনে নিহত হয়। অর্থাৎ মাসে গড়ে ৫টি শিশু বাবা মায়ের নির্মম নির্যাতনে প্রাণ হারিয়েছে। সেইসাথে স্কুলগামী কিশোরীদের প্রতি বখাটেদের অত্যাচার মারধর বেড়েছে। অপমৃত্যু হয়েছে ২৬৫টি শিশুর।

তিনি আরো বলেন, ২০১৬ সালে শিশু অপমৃত্যুর ঘটনা ঘটেছে, ১৪৪১টি, অপঘাতের শিকার ২০৫টি, যৌন নির্যাতনের শিকার ৬৮৬টি, অপহরণ, নিখোঁজ ও উদ্ধার ৪৪৫টি শিশু, নির্যাতন সহিংসতার শিকার ৩৯৮টি এবং অন্যান্য ৪১৪টি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ