,

এবার অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকছে মোবাইলের ব্যাটারিতে!

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে নতুন তৈরিকৃত একটি ব্যাটারিতে। লিথিয়াম-আয়ন’র তৈরি এ ব্যাটারি খুব গরম হয়ে গেলে অগ্নি নির্বাপণ সহায়ক একটি রাসায়নিক পদার্থ বের হওয়া শুরু হবে। জানা যায়, টিপিপি নামের রাসায়নিকটি ব্যাটারির ভেতরেই একটি খোসার ভেতরে থাকবে এবং ব্যাটারির তাপমাত্রা যদি ১৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তবে আবরণটি গলে ট্রাইফিনাইল ফসফেট (টিপিপি) বেরিয়ে আসবে। পরীক্ষায় ০.৪ সেকেন্ডের মধ্যে ব্যাটারির আগুন নিভে যেতে দেখা গেছে। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি আছে এমন অনেক পণ্যে লিথিয়াম-আয়নের ব্যাটারি ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের এই আবিষ্কার সম্প্রতি একটি বিজ্ঞানবিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে। এর আগে ব্যাটারির ভেতরে খোসা ব্যবহার না করেই টিপিপি রাসায়নিকটি ব্যবহারের চেষ্টা ব্যর্থ হয়েছিল। লিথিয়াম-আয়ন ব্যাটারির সেল যদি খুব দ্রুত চার্জ করা হয় তবে উৎপাদনের সময় খুব ক্ষুদ্র কোন সমস্যার কারণেও ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন পরিবহণ নিরাপত্তা সংস্থা উড়োজাহাজের কার্গোতে লিথিয়াম-আয়ন ব্যাটারি পরিবহণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করে। তবে ব্যাটারিতে আগুন লাগার সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনকে ঘিরে। বাজারে আসার পর এই মডেলের অনেক স্মার্টফোনে আগুন লাগার পর স্যামসাং ঐ মডেলের ফোন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। যদিও স্যামসাং বিষয়টি নিয়ে তদন্তের কোন ফলাফল প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে গ্যালাক্সি নোট ৭ ফোনের ব্যাটারির ত্রুটির দিকেই ইঙ্গিত করা হয়। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে