,

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা, আটক ১

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে এক গৃহবধূকে (৩০) গণধর্ষণ এবং তার ভিডিও চিত্র ধারনের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৪ জানুয়ারী গণধর্ষণের ২দিন পর গত ১৬ জানুয়ারী ওই ধর্ষিতা বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে উজিরপুর মডেল থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার অন্যতম আসামি শামীম মহাজনকে গ্রেফতার করেছে।

ধর্ষিতা ওই নারী একই উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের এক রিক্সা চালকের স্ত্রী ও দুই সন্তানের জননী। আসামিরা হলেন, একই এলাকার শামীম মহাজন, সেলিম বেপারী, সোহেল তালুকদার, জাকের বেপারী ও সান্টু বেপারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেন্বর সন্ধ্যায় ডাবেরকুল বাজারের ছোটগলি থেকে যাওয়ার সময় সোহেল তালুকদারের দোকানে আগে থেকে অপেক্ষমান শামিম মহাজন ওই নারীকে দোকানের ভিতরে জোরপূর্বক টেনে নিয়ে যায়। পরে সেখানে থাকা সেলিম বেপারী, সোহেল তালুকদার, আলি জাকের বেপারী ও শামীম ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। অন্যান্যরা ধর্ষণ করার সময় শামীম তার মুঠোফোনে ভিডিও চিত্র ধারন করে। তাকে সহযোগীতা করে সান্টু বেপারী। ধর্ষণ শেষে ওই রাতেই ধর্ষিতাকে তার বাড়ীর কাছে পৌঁছে দিয়ে এ ঘটনা কাউকে জানালে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা।

এ ঘটনার ২ দিন পর গত সোমবার রাতে উজিরপুর মডেল থানায় ওই ৫ জনকে আসামি করে মামলা করেন ধর্ষিতা নারী।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, ওই নারীর দেয়া অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করার পাশাপাশি অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারী পরীক্ষার জন্য আজ বুধবার ওই নারীকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে প্রেরণ করার কথা জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা