,

অবসরকে না বললেন ডি ভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক :ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে নিজের সরিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কনুইয়ের ইনজুরি থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি অভিজ্ঞ এ ক্রিকেটার। তবে আশাপাশে ছড়িয়ে পড়া তার অবসরের গুজবকে নাকচ করে দিয়েছেন তিনি।

সম্প্রতি ডি ভিলিয়ার্স জানান, তার লক্ষ্য এখন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। এর পরেই দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে তিনি অবসর নিতে পারেন বলে চারদিকে গুজব ছড়ায়। তবে তা নিজেই নাকচ করে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আমি কোনো ফরম্যাটেই অবসর নিচ্ছি না। আর এটাই নিশ্চিত। ‘ ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘আমার লক্ষ্য অবশ্যই ২০১৯ বিশ্বকাপ। আমি এই শিরোপাটি জিততে চাই। ’

গত বছরের জানুয়ারির পর সাদা পোশাকে আর দেখা যায়নি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে হাশিম আমলার উত্তরসূরি হিসেবে অধিনায়ক হন তিনি। তবে জুলাইয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়েন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০৬টি টেস্ট খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে ৫০.৪৬ গড়ে ৮ হাজার ৭৪ রান করেছেন। আছে ২১টি সেঞ্চুরির সঙ্গে ৩৯টি হাফসেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা