,

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চাল ব্যবসায়ী আব্দুস ছালাম (৪৮) হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। আজ বিকাল চারটার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছাইমুদ্দিনের ছেলে সাইফুল (৫০) ও আব্দুল হাই (৪০), একই গ্রামের বাহের আলীর ছেলে সুলতান (৩৬), ছাইদুল ইসলামের ছেলে জামিল (৩০), সুজাব আলীর ছেলে মকিম (৪০) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চৈথট্ট গ্রামের হযরত আলীর ছেলে মজনু (৩৫)।

মামলার নথি থেকে জানা যায়, আসামিদের সাথে রঘুনাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাউল ব্যবসায়ী আব্দুস ছালামের জমি নিয়ে বিরোধ ছিল। এর এক পর্যায়ে ২০০৭ সালের ২১ অক্টোবর রাতে মোটর সাইকেলযোগে শিয়ালকোল বাজার থোকে বাড়ী ফেরার পথে জোড়া ব্রীজের পাশে আব্দুস ছালামকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২২ অক্টোবর নিহতের বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জানুয়ারী ৬জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে এ্যাড. সিরাজুল ইসলাম ও আসামিপক্ষে এ্যাড. বিমল কুমার দাস, এ্যাড. সানোয়ার মামলাটি পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা