,

ভ্যাট অর্ধেক করার দাবি এফবিসিসিআই সভাপতির

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভোক্তাদের কাছ থেকে আদায়যোগ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়নের লক্ষ্যে করদাতা উদ্বুদ্ধকরণ’ বিষয়ক এক সেমিনারে তিনি এ দাবি জানান।

ঢাকা উত্তর কর কমিশনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সেমিনারে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বাস্তবায়ন শুরু হবে। অর্থাৎ ওই দিন থেকে গ্রাহক পর্য়ায়ে অনলাইনে ভ্যাট আদায় করা হবে।

মাতলুব আহমাদ বলেন, “ব্যবসায়ীরা ভ্যাট অনলাইন চায়। আমরা ফেডারেশন থেকেও চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রশিদে যখন আমরা ১৫ শতাংশ ভ্যাট নেব আল্টিমেটলি এটা অনেক বেশি হয়ে যাবে। ”

এনবিআর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি আগেও বলেছি এখন আবারও বিনয়ের সঙ্গে বলছি ভ্যাট ১৫ থেকে ৭ শতাংশে নিয়ে আসতে হবে। তার দাবি, যখনই ভ্যাট ১৫ থেকে ৭ শতাংশে নিয়ে আসবে তখন ভ্যাট না দেওয়ার যে প্রবণতা, তা থেকে মানুষ বেরিয়ে আসবে। ”

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান ও এনবিআরের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা