মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান তৃতীয় ওয়ানডে জিতলে বাংলাদেশ র‌্যাংকিংয়ে আট নম্বরে

news-image

অস্ট্রেলিয়ার মাটিতে গত ১২ বছরে কোনো জয় পায়নি পাকিস্তান। তারাই কি না সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল গত রোববার। নিয়মিত অধিনায়ক আজহার আলী অনুপস্থিতিতে যেন পাকিস্তানিদের জন্য ভাগ্য নিয়েই হাজির হন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ হাফিজ। পার্থে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও ইনজুরির কারণে খেলতে না পারার সম্ভাবনা রয়েছে আজহার আলির। তার পরিবর্তে অধিনায়ক হাফিজই। পার্থেও কী তবে জিতে যাবে পাকিস্তান?

পার্থে তারা ওই ম্যাচ জিতলেই র‌্যাংকিংয়ে এক ধাপ উত্তরণ ঘটবে পাকিস্তানের। বাংলাদেশকে আট নম্বরে ঠেলে দিয়ে উঠে যাবে র‌্যাংকিংয়ের সাত নম্বরে। পার্থে তারা যদি পাকিস্তানকে হারাতে পারে, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯২। এখন তাদের পয়েন্ট রয়েছে ৯০। বাংলাদেশের পয়েন্ট হলো ৯১। অথ্যাৎ পার্থে জিতলে ১ পয়েন্ট বেড়ে যাবে পাকিস্তানিদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৫। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে ৪টি গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারায় বাংলাদেশ। ৯৫ থেকে কমে পয়েন্ট দাঁড়িয়েছে ৯১-এ।

প্রায় দেড় বছর আগেই ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ের আট নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। ওয়ানডেতে সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ উঠে এসেছিল আরও ১ ধাপ উপরে। অর্থ্যাৎ, সাত নম্বরে। যার ফলে বাংলাদেশ এ বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে।

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে চলতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে। অন্যথায় বাছাই পর্ব খেলেই তবে বিশ্বকাপের মূল পর্বে নাম লেখাতে হবে টাইগার বাহিনীকে। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের