,

ঢাকা উত্তরে ১২ মার্কেট ও ১৪১ ভবন ঝুঁকিপূর্ণ : আনিসুল

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭টি জায়াগায় ১২টি মার্কেট ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মেয়র মো. আনিসুল হক। পাশাপাশি ১৪১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার দুপুরে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ইউনিমার ভবনে ডিএনসিসি’র মার্কেট ও ব্যক্তি মালিকানাধীন ঝুকিপূর্ণ ভবন সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রাজউক ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা এসব ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেছেন জানিয়ে মেয়র আনিসুল হক বলেন, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে গুলশান-২ এর কাঁচা-পাক‍া মার্কেট, খিলগাঁওয়ের কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কারওয়ানবাজার কাঁচা ও চিকেন মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট উল্লেখযোগ্য।

তিনি বলেন, ইতিমধ্যে এ ঝুঁকির বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এর কোনো তোয়াক্কা করছেন না।

সংবাদ সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের ছবি দেখানো হয়। মেয়র আসিনুল হকসহ সিটি করপোরেশনের কর্মকর্তার‍া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা