,

বিশ্বের কাছে দৃষ্টান্ত এই সৌদি রাজকুমারী

news-image

সৌদি আরবের রাজকুমারী আমিরাহ আল তাউইল। কিন্তু শুধু এই পরিচয় নিজেকে আটকে রাখেননি ৩৩ বছর বয়সী আমিরাহ। নিজের স্টাইল স্টেটমেন্ট যেমন তৈরি করেছেন তেমনই সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন নিজের সেবামূলক কাজ।

১৯৮৩ সালের ৬ নভেম্বর সৌদি আরবের রিয়াদে জন্ম আমিরাহ আল তাউইলের। বাবা আইদান বিন নায়েফ আল তাউইল আল ওতাইবি। তবে রিয়াদে মা ও দাদু-দিদার কাছেই বড় হয়েছেন আমিরাহ। ১৮ বছর বয়সে প্রেমে পড়েন নিজের থেকে ৩২ বছরের বড় রাজকুমার আলওয়ালিদ বিন তালালের। বিয়েও হয়। ২০১৩ সালের নভেম্বর মাসে বিচ্ছেদ হয়ে যায় আমিরাহর।

আমিরাহ বিশ্বের ৭০টি দেশের বিভিন্ন সেবামূলক ও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত। দারিদ্র ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোকে নিজের কর্তব্য মনে করেন আমিরাহ। পশ্চিম আফ্রিকায় শরণার্থী শিবির, পাকিস্তানে বন্যাত্রাণ পৌঁছানো, কেমব্রিজ ইউনিভার্সিটিতে সেন্টার অব ইসলামিক স্টাডিজ খোলা, সোমালিয়ায় মিশন তার কাজের কিছু উদাহরণ।

দেশের প্রথম নারী হিসেবে ঢিলেঢালা সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরতে অস্বীকার করেন আমিরাহ। ইউরোপীয় পোশাকের মধ্যেই ফুটিয়ে তোলেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।

রাজকন্যাসুলভ জীবনযাপন না করে নিজের গাড়ি নিজেই চালান আমিরাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হেভেন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন ডিগ্রিধারী আমিরাহ মনে করেন বিশ্বের সব মেয়েদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত নিজেকে শিক্ষিত করে তোলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা