,

নাটকের নাম ‘দেশি মুরগি’!

news-image

বিনোদন প্রতিবেদক : মুমতাহিনা চৌধুরী টয়া ‘দেশি মুরগি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে কাজ করছেন তৌসিফ মাহবুব। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করছেন ইমরাউল রাফাত। রোমান্টিক কমেডি ঘরাণার এ নাটকটি পাঁচ পর্বের।

তৌসিফ-টয়া ছাড়াও  ‘দেশি মুরগি’ নাটকে অভিনয় করছেন ইভানা, শামীম হাসান সরকারসহ আরও অনেকে। পুবাইল, গাজীপুর, মগবাজার ও আজিমপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। নাটকটি প্রচারিত হবে বাংলা টিভিতে।

‘দেশি মুরগি’ নাটক সম্পর্কে নির্মাতা ইমরাউল রাফাত বলেন, যদি কোনো বন্ধু ঠিক কর্মঠ না হয় তবে আমরা তাকে কথায় কথায় ফার্মের মুরগি বলে মজা করি। তৌসিফের চরিত্রটাও তেমনি। ছোটবেলা থেকে সে এমন। ভিতু, নরম স্বভাবের। তবে ছেলে হিসেবে খুবই ভালো। টয়া খুবই পরিশ্রমী একজন মেয়ে। পাবলিক বাসে যাতায়াত করে। সাহসী। তৌসিফ ভিতু হলেও টয়া তাকে খুব পছন্দ করে। ভালোবাসে। এক পর্যায়ে বিয়ে করতে তৌসিফকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু বিয়ে করতে গিয়েই যত বিপত্তি। কারণ তৌসিফ কবুল বলার সময় হাউমাউ করে কান্না জুড়ে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা