,

মুশফিকের ইনজুরির পর আইসিসির হেলমেট নীতিমালা

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুর পর থেকেই ব্যাটসম্যানদের নিরাপত্তার কথাটা ক্রিকেট বিশ্বে উঠতে শুরু করেছিল জোরেসোরে। নতুন ধরনের হেলমেট পরে মাঠে নামতে শুরু করেছিলেন অনেকেই। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমও মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর হেলমেট সংক্রান্ত নতুন এক নীতিমালা তৈরি করে ফেলেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নীতিমালা।

ব্যাটিংয়ের সময় হেলমেট পরতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই আইসিসির এই নতুন নীতিমালায়। তবে ব্যাটসম্যানরা যে ধরনের হেলমেট পরবেন, সেগুলোতে অবশ্যই থাকতে হবে নিরাপত্তাসংক্রান্ত নির্দিষ্ট কিছু জিনিস। কোনো ব্যাটসম্যান যদি আইসিসির নীতিমালা অনুযায়ী হেলমেট না পরেন, তাহলে তাঁকে দুবার সতর্ক করা হবে। তৃতীয়বারও একই কাজ করলে সেই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হবে এক ম্যাচের জন্য।

২০১৬ সালের জুনে আইসিসি ক্রিকেট কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল আইসিসির জেনারেল ম্যানেজার অব ক্রিকেট জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘কোনো খেলোয়াড় নীতিমালা ভঙ্গের জন্য নিষিদ্ধ হচ্ছে, এমনটা আমরা দেখতে চাই না। আমার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে, ব্যাটসম্যানরা যেন সবচেয়ে নিরাপদ হেলমেটটি মাথায় দিয়ে মাঠে নামেন। এ বছরের শুরু থেকেই দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের বেশির ভাগই অধিক নিরাপদ হেলমেট পরে ব্যাট করতে নামছেন। তবে কিছু দল অনুরোধ করেছে তাদের আরো কিছু সময় দেওয়ার জন্য। যেন তারা এই নতুন নীতিমালার সঙ্গে মানিয়ে নিতে পারেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা